Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

3 months ago

Lifestyle Tips: পুরনো বালিশ ফেলবেন না! রইল সহজ উপায়ে নতুনের মতো ব্যবহার করার টিপস

Old Pillow Reuse Tips
Old Pillow Reuse Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘদিন ব্যবহারের ফলে বালিশের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যায়—কখনও তা শক্ত হয়ে যায়, আবার কখনও তেল-ঘাম জমে কভার কালচে হয়ে ওঠে। এর জেরে ঘাড় ব্যথা, অস্বস্তি বা ঘুমের সমস্যা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। অনেকেই এই অবস্থায় বালিশ ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে বিশেষজ্ঞদের মতে, সামান্য যত্ন নিলেই পুরনো বালিশ আবার ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব।


∆ জেনে নিন এক্ষেত্রে প্রযোজ্য কয়েকটি কার্যকরী কৌশল -

১. বাড়িতে যে বালিশগুলি ব্যবহার করতে পারছেন না। সেগুলি খোলামেলা ব্যালকনি কিংবা বাগানে বসার সময় ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ব্যালকনি কিংবা বাগানে বেঞ্চ বা চেয়ারের ব্যবস্থা করুন। ওই চেয়ার কিংবা বেঞ্চে আরামে বসার জন্য পুরনো বালিশ ব্যবহার করতে পারেন। তাতে বালিশের নতুন করে আর ক্ষতির আশঙ্কা নেই।

২. পুরনো বালিশ দিয়ে বাড়িতে অতিরিক্ত বসার জায়গার বন্দোবস্ত করে ফেলতে পারেন। সেক্ষেত্রে ঘরের কোনও এক কোণে একটি তোষক ফেলে দিন। ওই তোষকে একটু জিরিয়ে নিতে পারেন। আবার বন্ধুবান্ধবদের সঙ্গে জমাটি আড্ডাও চলতে পারে। সেই সময় আরামের জন্য পুরনো বালিশ ব্যবহার করুন। বালিশের উপরের পুরনো কভার বদলে নিন। তাতে আবারও নতুন রূপ ফিরে পাবে বালিশ।

৩. বালিশের মুখ কেটে ভিতরের তুলো বের করে নিন। প্রয়োজনে অন্য বালিশ কিংবা সফট টয়ের মধ্যে ওই তুলো ঢুকিয়ে দিন। তাতে পুরনো বালিশের তুলো নষ্ট হবে না। বরং অন্যান্য বালিশ কিংবা সফট টয়ের প্রয়োজনীয় তুলোর জোগানও দেওয়া সম্ভব হবে। 


৪. কাচের বাসনপত্র বহু গৃহস্থ বাড়িতে সাধারণত রোজ ব্যবহার করা হয় না। বাক্সে ভরে কোথাও ঢুকিয়ে রাখা হয়। সেক্ষেত্রে পুরনো বালিশের ভিতরে থাকা তুলো বের করে নিন। বাক্সের মধ্যে ওই তুলো রেখে কাচের বাসনপত্র রাখুন। তাতে তা সুরক্ষিত থাকবে। কোনও বৈদ্যুতিন সামগ্রী সরক্ষণের ক্ষেত্রেও এই পন্থা ব্যবহার করতে পারেন।

৫. বহু পশুপ্রেমী সংগঠন অনেক সময় সারমেয়দের জন্য বালিশ, তোষক দান করার আর্জি জানান। একেবারে ফেলে না দিয়ে তেমন কোনও সংগঠনকে দিতে পারেন। তাতে নষ্ট হবে না বালিশ। বরং কাজে লাগবে।

৬. অনেক সময় নিচু কোনও জায়গায় হাঁটু মুড়ে বসে কাজ করতে সমস্যা হয়। সেই সময় পুরনো বালিশ ব্যবহার করতে পারেন। তাতে সমস্যা হবে না। বাগানে কাজের ক্ষেত্রেও এভাবে বালিশ ব্যবহার করতে পারেন। 

সুস্থ ঘুমের জন্য আরামদায়ক বালিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত পরিষ্কার রাখা ও প্রয়োজনমতো মেরামত করলে পুরনো বালিশও দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব। ফলে অযথা ফেলে না দিয়ে, সামান্য যত্নেই বালিশকে ফের নতুনের মতো করে তুলুন।  


You might also like!