Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Life Style News

2 years ago

Skin Care: ঘরোয়া উপায়ে ফিরিয়ে আনতে পারেন ত্বকের জেল্লা!

Skin Care Tips (File Picture)
Skin Care Tips (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চরম গরমে ত্বকের সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। চাঁদি ফাটা রোদে হারিয়ে যাচ্ছে ত্বকের জেল্লা। এই অবস্থায় কিভাবে ত্বকের যত্ন নেবেন? আপনারদের জন্য রইল। ত্বকের জেল্লা ফিরিয়ে আনার সহজ উপায়। 

১) সকালে ঘুম থেকে উঠে এক গেলাস লেবু মেশানো হালকা গরম জল খাওয়ার অভ্যেস করতে পারলে আপনার লিভার থাকবে ভালো। লেবুর রসে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডান্ট আর ভিটামিন সি থাকে যা আপনার ত্বকে বাড়তি জেল্লা এনে দেবে।

২) আপনার ব্যায়ামের অভ্যেস থাকলে ভালো, না থাকলেও ঘাবড়ানোর কিছু নেই! মোটেই ট্র্যাকস্যুট পরে মাঠে নামতে হবে না! সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, বাগানে বা বাড়ির ছাদে মিনিট দশেক জোরকদমে হাঁটলেই চলবে। ত্বক ভালো রাখতে হালকা এক্সারসাইজ কিন্তু বেশ কাজে দেবে।

৩) ঘুমোনোর সময় সারা রাত ধরে মুখে তেলময়লা জমতে থাকে। সকালে উঠে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলুন, তারপর টোনার, ফেস সিরাম এবং ময়শ্চারাইজার মেখে নিন। সারাদিন তরতাজা লাগবে।

৪) এক টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক চা চামচ ল্যাভেন্ডার অয়েল আর চার ফোঁটা রোজ অয়েল একটা পাত্রে ভাল করে মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে মুখ পরিষ্কার করে নিয়ে মেখে নিন। এর পর হাত দিয়ে হালকা মাসাজ করে নিতে পারেন সকালে উঠে দেখবেন আপনার মুখ একেবারে ঝকঝকে হয়ে উঠেছে।

৫) অ্যালোভেরা জেল ব্যবহার করার আগে একটি বিষয় মাথায় রাখা অবশ্যই জরুরি। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তা থেকে পাতা কেটে নিয়ে সেই জেল ব্যবহার করুন, নয়তো একদম স্বচ্ছ অ্যালোভেরা জেলের কৌটো কিনে নিন। বাজারে আজকাল নানা রাসায়নিক মেশানো অ্যালোভেরা জেল মেলে। এতে অ্যালোভেরার গুণ পাওয়া যায় না।

You might also like!