Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Game

3 months ago

ICC Under 19 World Cup 2026: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ভারতের কাছে বাংলাদেশের হার

Bangladesh national under-19 cricket team
Bangladesh national under-19 cricket team

 

বুলাওয়ে, ১৮ জানুয়ারি : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ভারতের কাছে ১৮ রানে (ডিএলএস মেথড) হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার বুলাওয়েতে ২৮.৩ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ২২ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে ৭ উইকেট। বৃষ্টির জন্য ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে ভারত আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে বৈভব সূর্যবংশীর ৬৭ বলে ৭২ রানের ইনিংসে ভারতীয় ইনিংসের ভিত গড়ে দেয়।এদিন বিরাট কোহলির রেকর্ড ভেঙে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নতুন উচ্চতায় পৌছেছে বৈভব। ২৮ ম্যাচে বিরাটের রান ছিল ৯৭৮। শনিবার সেই রান পেরিয়ে যায় বৈভব। ১৪ বছরের কিশোরের রান এখন ১,০২৬।ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৮ রান করার পরই নামে বৃষ্টি। বৃষ্টি থামলে বাংলাদেশের জন্য নতুন লক্ষ্য দাড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ বাকি ৭২ বলে করতে হবে ৭৭ রান, হাতে ৮ ছিল উইকেট। কিন্তু শেষ ২২ রান তুলতেই ৭ উইকেট হারায় বাংলাদেশ।

You might also like!