Country

1 month ago

Delhi weather Update : শীতে জবুথবু দিল্লি, কনকনে ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী

Delhi is freezing in winter, the national capital is shivering in bitter cold
Delhi is freezing in winter, the national capital is shivering in bitter cold

 

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: তাপমাত্রার পারদ হু হু করে নামছে রাজধানী দিল্লিতে। শৈত্যপ্রবাহে রীতিমতো জবুথবু অবস্থা দিল্লির বাসিন্দারা। রবিবারও তাপমাত্রার পারদ নিম্নমুখী। হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে দিল্লি ও এনসিআর অঞ্চল। দিল্লিতে ঘন কুয়াশা দাপটও অব্যাহত।

শুধুমাত্র দিল্লি নয়, মাত্রাতিরিক্ত ঠান্ডায় কাঁপছে পঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়ও। উত্তর প্রদেশ এবং বিহারেও কনকনে ঠান্ডা। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী কয়েকদিন দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কনকনে ঠান্ডা বজায় থাকবে।


You might also like!