Nvidia | অফিসে পা রাখতেই চমক! এনভিডিয়া কর্তা জেনসেন হুয়াংকে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস

Nvidia boss Jensen Huang.
Nvidia boss Jensen Huang.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মাত্র ১১ দিনের বিরতি। তারপরই ফের এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং। একাধিক বিতর্ক ও গুরুতর অভিযোগের জেরে শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর পর তাঁর প্রত্যাবর্তন ঘিরে সংস্থার সদর দপ্তরে তৈরি হল উৎসবের আবহ। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার অফিসে ৬৩ বছর বয়সি হুয়াং পা রাখতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা। ‘জেনসেন! জেনসেন!’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা অফিস চত্বর। কর্মীদের এই অভ্যর্থনায় আপ্লুত সংস্থার কর্তা। এমনকী এনভিডিয়া এআই-এর এক্স হ্যান্ডেল থেকেও তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে পোস্ট করা হয়েছে, যেখানে লেখা হয়েছে, ‘হি ইজ ব্যাক!’

এনভিডিয়ার গবেষণা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মিং-ইউ লিউয়ের সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওয় দেখা যাচ্ছে আপ্লুত জেনসেন উপস্থিত কর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন। এবং বলছেন যে, দ্বিতীয় মেয়াদে তিনি আরও ভালো একজন সিইও হওয়ার চেষ্টা করবেন। তাঁকে বলতে শোনা যায়, ”দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার আমি আরও ভালো সিইও হয়ে উঠব।” ঠিক তখনই নেপথ্য থেকে একজন চিৎকার করে বলে উঠলেন, “ভালোবাসি আপনাকে, জেনসেন!” অন্য একটি ভিডিওয় কর্মীদের কাছে ক্ষমা চাইতেও দেখা গিয়েছে হুয়াংকে। তিনি বলেন, ”আপনাদের সবাইকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে বলে আমি আন্তরিকভাবে দুঃখিত।” পাশাপাশি তিনি জানান, তাঁর কাছে কোনও কম্পিউটার নেই. আইটি বিভাগ তাঁকে একটি নতুন সিস্টেম দেবে।

একাধিক অভিযোগে গত ১২ নভেম্বর পদত্যাগ করেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এই ঘটনায় সংস্থাটি হুয়াঙের সঙ্গে কালিমালিপ্ত হয় সংস্থাটিও। শেয়ারের দাম কমে যায়। ১১ দিন পর ফের সংস্থার নেতৃত্বে হুয়াং ফিরতেই এনভিডিয়ার শেয়ারের দাম এক ধাক্কায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে বলে দাবি। তাঁকে ক্লিন চিট দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে একটি পোস্টে তিনি লিখেছেন, অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন যে, মার্কিন প্রশাসনের কাছে এমন কোনও প্রমাণ নেই, যাতে প্রমাণিত হয় যে তিনি কোনও বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। হুয়াংকে রীতিমতো প্রশংসায় ভরিয়ে দেন ট্রাম্প।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…