Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Country

1 month ago

Assam Earthquake: ৫.১ মাত্রার ভূমিকম্প অসমে! কাঁপল উত্তর-পূর্বের বিস্তীর্ণ অংশ

Earthquake jolts Assam in early Monday morning
Earthquake jolts Assam in early Monday morning

 

গুয়াহাটি, ৫ জানুয়ারি : জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হল অসমে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। সোমবার ভোর ৪.১৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে অসম ছাড়াও কেঁপেছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। কম্পন টের পাওয়া মাত্রই ঠান্ডা ও কুয়াশার মধ্যেই বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল অসমের মরিগাঁও জেলায়, তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। মরিগাঁও-সহ মধ্য অসমের বিস্তীর্ণ এলাকা এবং আশপাশের জেলাগুলিতে এর ফলে কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ, নেপাল ও মায়ানমারেও কম্পন টের পাওয়া যায় বলে জানা যাচ্ছে।

You might also like!