Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

West Bengal

3 months ago

Calcultta HC : আদালতের রায়ে বহাল ঋতব্রত, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়ে জল্পনায় ইতি

Calcultta HC
Calcultta HC

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিধানসভার বিরোধী দলনেতা পদ নিয়ে জটিলতার মাঝে ‘বিক্ষুব্ধ’ তৃণমূল শিবিরের পক্ষেই অন্তর্বর্তী স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, সংশ্লিষ্ট গোষ্ঠীর গৃহীত সিদ্ধান্তে আপাতত কোনও হস্তক্ষেপ করা হবে না।অর্থাৎ ,স্পিকার রথীন্দ্র বোসের সিদ্ধান্ত বহাল থাকছে। ঋতব্রত পাশাপাশি সন্দীপন সাহা, শিউলি সাহা, আখরুজ্জামানদের বিধানসভায় নিজেদের পদ পাচ্ছেন। আজ, তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন ফিরিয়ে এই নির্দেশ দিয়েছে আদালত। তবে শুনানি এখনই শেষ হচ্ছে না। জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি।

নির্বাচনে তৃণমূলের পরাজয়। বিধানসভায় পরিষদীয় নেতা নির্বাচন ঘিরে সই জালিয়াতি কাণ্ড।  দলের একাংশের বিদ্রোহ ঘোষণা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার। তাঁদেরই বিধানসভায় বিরোধী নেতা হিসাবে নির্বাচন বিধায়কদের অধিকাংশের। তাতে বিধানসভার স্পিকারের সম্মতি। মামলা দায়ের ‘মমতার বিরোধী দলনেতা’ শোভনদেবের। সেই মামলায় হাই কোর্টের অন্তবর্তী রায় ‘কালীঘাট তৃণমূলে’র বিরুদ্ধে।  আদালতের এই নির্দেশের পর বিধানসভায় আপাতত আর কোনও আইনি জটিলতা থাকল না। বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত নিজের কাজ শুরু করতে পারেন। বাকিরা বিধায়করা যে দায়িত্ব পেয়েছেন অর্থাৎ  উপ-দলনেতা হিসাবে শিউলি সাহা ও জাভেদ খান, সন্দীপন সাহা, মুখ্য সচেতক হিসাবে আখরুজ্জামান কাজ  চালিয়ে যেতে পারবেন। এ দিন সন্দীপন বলেন, “স্পিকারের পরও হাই কোর্টও আমাদের স্বীকৃতি দিল। আমরা নিয়ম মেনেই সবটা করেছে। আমাদের যা দায়িত্ব তা পালন করব।”

বৃহস্পতিবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্যপাল আর এন রবির ভাষণের মাধ্যমে এই অধিবেশনের কাজ শুরু হয়েছে। ২২ জুন রাজ্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নতুন অর্থমন্ত্রী  স্বপন দাশগুপ্ত। এই বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব পালন করবেন ঋতব্রত। তার পাশেই বসবেন কালীঘাট তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এমনটাই খবর বিধানসভা সচিবালয় সূত্রে।

You might also like!