
নয়া দিল্লি , ১০ জুন : বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধন। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনায় রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের উইলতন সাম্পাইও। মেক্সিকো সিটিতে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লড়াই দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের আসর। বৃহস্পতিবার ভারতীয় সময় দিবাগত রাত সাড়ে বারোটায় এস্তাদিও আজতেকায় 'এ' গ্রুপের এই ম্যাচ শুরু হবে। সাম্পাইওর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তার দুই স্বদেশি ব্রুনো পিরেস ও ব্রুনো বোসচিলিয়া। এর আগে ২০২২ সালের সবশেষ কাতার বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে সাম্পাইওর। এছাড়া, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে যখন প্রথমবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালু করা হয়েছিল, তখন তিনি ভিএআর দলের অংশ ছিলেন।
