Breaking News
 
CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের

 

West Bengal

3 months ago

South 24 Pargana News: জীবনতলায় বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ২

Jibantala  arrested
Jibantala arrested

 

দক্ষিণ ২৪ পরগনা, ১৭ জুন : দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশের অভিযানে উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার অন্তর্গত শ্রীনগর, চামড়া পট্টি এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় দুই যুবককে। ধৃতদের নাম মোঃ সাদ্দাম হোসেন সরদার (৩৪) এবং সামিনুর লস্কর (২১)। দুজনেই দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি লোহার তৈরি ইম্প্রোভাইজড ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড ৮ এমএম কেএফ লাইভ কার্তুজ। এছাড়াও উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন এবং দুটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক-৩৫০ মোটরবাইক। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। বেআইনি অস্ত্রের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!