Breaking News
 
CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের

 

West Bengal

3 months ago

Agnimitra Paul :বর্ষা মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে, হাওড়ার সব নালা পরিষ্কারের দাবি মন্ত্রী অগ্নিমিত্রার

Agnimitra Paul
Agnimitra Paul

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্ষা শুরুর আগেই হাওড়া শহরের নিকাশি ব্যবস্থা সচল রাখতে সব নালা ও ক্যানাল পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। পাশাপাশি জল জমা ও বিদ্যুৎস্পৃষ্টের মতো দুর্ঘটনা রুখতেও প্রশাসন বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান।আজ হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে স্বচ্ছতা অভিযান ও যোগা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানান তিনি। তিনি আরও জানান, অপদস্ত করতেই রাজ্যজুড়ে বর্ষার আগে তৃণমূলের মেয়র, পুরপ্রধান, কাউন্সিলররা পদত্যাগ করছেন।

এদিন রামকৃষ্ণপুর ঘাটে যোগাসনে অংশ নেন মন্ত্রী। অগ্নিমিত্রা পল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ, বালির বিধায়ক সঞ্জয় সিং, হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা-সহ হাওড়া জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। এদিন রামকৃষ্ণপুর ঘাটে যোগাসনে অংশ নেন হাওড়া পুরসভার সাফাই কর্মীরাও। এছাড়াও কিছু স্কুলের ছাত্রছাত্রীরা যোগাসনে অংশ নেয়।মন্ত্রী জানান, বর্ষার আগে হাওড়া শহরের ছোটো ও বড় নালা, ক্যানাল পরিষ্কার করা হবে। পাশাপাশি শহরের লাইটপোস্টগুলি বর্ষার সময় যাতে ঠিক থাকে, সেখানে যাতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট না হন তার জন্য আধিকারিকদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালনে আধিকারিকরা ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, পুজোর পরই হাওড়া পুরসভায় ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে।

তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, “সামনে বর্ষাকাল। তৃণমূলের মেয়র, কাউন্সিলররা পালাচ্ছে। আমাদের পথে বসিয়ে দিয়ে, বিপদে ফেলবে। ভেবেছে অপদস্ত করবে। কিন্তু আমরা প্রস্তুত আছি। মানুষ আমাদের পাশে আছে।”

You might also like!