Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

3 months ago

Kakoli Ghosh Dastidar : ‘মহিলা সাংসদদের হেনস্তা করা হয়েছে’, অভিযোগ তুলে স্পিকারকে চিঠি কাকলির

Kakoli Ghosh Dastidar
Kakoli Ghosh Dastidar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:লোকসভার অন্দরে মহিলা সাংসদদের প্রতি ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগ তুলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এই মর্মে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লা-র কাছে চিঠি দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কারের আবেদন জানিয়েছেন।তাঁর অভিযোগ “তিনি বারবার আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। নারীবিদ্বেষী কথা বলেছেন। তাঁর ব্যবহার সংসদীয় আচরণের পরিপন্থী।” তবে এবারই প্রথম নয়, এর আগেও একই বিষয়ে অভিযোগ জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন লোকসভার সাংসদ।

স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার লিখছেন, শুধু তাঁকেই নয়, সংসদের অন্য মহিলা সাংসদদেরও ‘আপত্তিকর’ কথা বলেছেন। যা একেবারেই অসম্মানজনক। একবার নয়, একাধিকবার এমন ঘটনা ঘটেছে বলেও উল্লেখ বিদ্রোহী তৃণমূল সাংসদের। এই প্রসঙ্গে তিনি বলেন, ”একাধিক সময় ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। হেনস্তা করা হয়েছে।” কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বারাসতের সাংসদ। তাঁর অভিযোগ, ”এমন কিছু কথাবার্তা সাংসদে আলোচনা করা হয়, যেখানে বসতে মহিলারা অংশগ্রহণ করতে অস্বস্তিবোধ করেন। সাংসদের আচরণ লোকসভার ৩৪৯ ধারার পরিপন্থী।” শুধু তাই নয়, অবমাননার সামিল বলেও উল্লেখ কাকলি ঘোষ দস্তিদারের। ফলত শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকার যাতে উপযুক্ত পদক্ষেপ নেন সেই আবেদন জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রয়োজনে বহিষ্কারের আর্জি কাকলির।


তবে এবারই প্রথম নয়, এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সেই সময় একইভাবে নারীবিদ্বেষের অভিযোগ তুলেছিলেন তিনি। এবার ফের একবার শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি দিলেন বারাসতের সাংসদ। তবে এই ইস্যুতে পালটা জবাব দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, ”২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি সংসদীয় দলের মুখ্যসচেতক পদে ছিলাম। কয়েকমাস মাঝে ছিলাম না। কীভাবে উনি কথা বলছেন?” শুধু তাই নয়, এই প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদারকে নারদ এবং সিন্ডিকেট খোঁচাও দেন কল্যাণ।

You might also like!