Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Red alert in Mumbai: রাতভর অবিশ্রান্ত বৃষ্টি মুম্বইয়ে, জলমগ্ন রেললাইন ও রাস্তাঘাট

'Orange' alert for Mumbai
'Orange' alert for Mumbai

 

মুম্বই, ২৪ জুন :  অত্যধিক গরমে কাহিল হয়ে পড়েছিল মুম্বই। অপেক্ষা ছিল বৃষ্টির। অবশেষে শেষ হল প্রতীক্ষা। ১৩ দিনের দহন শেষে শুরু হল বৃষ্টি। আর বৃষ্টি এতটাই হল যে, মুম্বইয়ের বিভিন্ন এলালায় জলমগ্ন হয়ে পড়ল রাস্তাঘাট, এমনকি রেললাইনে জল জমে যাওয়ায় ট্রেন পরিষেবাও সাময়িক প্রভাবিত হয়েছে।


মঙ্গলবার রাত থেকে অবিরাম ভারী বর্ষণের ফলে মুম্বই শহরের বিভিন্ন এলাকায় জল জমেছে। মুম্বই, থানে, রায়গড়, পালঘর ও সিন্ধুদুর্গ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। দাদর রেল স্টেশনে রেললাইনেও জল জমে গিয়েছে, নবি মুম্বইয়ের কোপারখাইরানে এবং ঘানসোলির মধ্যে রেললাইনের নিচে মাটি ধসে যাওয়ার কারণে ট্রান্স-হারবার রেল পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়।

রাতভর তুমুল বৃষ্টিতে নবি মুম্বইয়ের ভাজি মার্কেটও জলমগ্ন হয়ে পড়েছে। কিং সার্কেল এলাকায় হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। মুম্বইয়ের আন্ধেরি এলাকায় ভারী বর্ষণের ফলে জল জমে যাওয়ায় একটি আন্ডারপাস বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও সাইন এলাকা জলের তলায়। সপ্তাহের তৃতীয় কর্মব্যস্ত দিনে রাস্তায় জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন মুম্বইয়ের বাসিন্দারা। বিএমসি জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত) মুম্বইয়ে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।

You might also like!