Game

1 hour ago

FIFA World Cup 2026: হাইতিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল

Brazil's Matheus Cunha scores their second goal
Brazil's Matheus Cunha scores their second goal

 

কলকাতা, ২০ জুন : ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিল সহজ জয় তুলে নিয়েছে হাইতির বিপক্ষে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শনিবার সকালের ম্যাচে ৩-০ গোলের জয়ে নিজেদের শক্তির পরিচয় দিয়েছে সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। মাথেউস কুনহা জোড়া গোল করেন। তার একটি গোল আসে ২৩ মিনিটে। এরপর ৩৬ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের একেবারে শেষ দিকে, ৪৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র নিজেও নাম লেখান গোলের তালিকায়।দ্বিতীয়ার্ধে ব্রাজিল গোল করতে না পারলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। হাইতি কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচে বল দখল, পাসিং এবং আক্রমণ নিয়ন্ত্রণে রেখে ব্রাজিল মাঠ ছাড়ে। মরক্কোর বিপক্ষে ড্রয়ের শুরুর পর এই জয়ে গ্রুপের শীর্ষে এখন কার্লো আনচেলত্তির দল। স্কটল্যান্ডের কাছে হারের পর এই পরাজয়ে বিদায় নিশ্চিত হয়ে গেল ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির। গ্রুপের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, একই সময়ে মরক্কোর বিপক্ষে লড়বে হাইতি।

You might also like!