
কলকাতা, ২৪ জুন : মঙ্গলবার হিউস্টনে গ্রুপ ‘কে’-এর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম গোলদাতা হয়েছেন । ৪১ বছর ১৩৮ দিন বয়সে রোনালদো ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার পেছনে রয়েছেন , যিনি ১৯৯৪ সালের বিশ্বকাপে গোল করার সময় ৪২ বছর ৩৯ দিন বয়সী ছিলেন। রোনাল্ডোর প্রাক্তন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ সতীর্থ পেপে ৩৯ বছর ২৮৩ দিন বয়সে তৃতীয়-সবচেয়ে বয়স্ক ব্যক্তি। পর্তুগালকে গ্রুপ ‘কে’-তে উজবেকিস্তান, ডিআর কঙ্গো এবং কলম্বিয়ার সঙ্গে রাখা হয়েছে। রবার্তো মার্টিনেজের দল ডিআর কঙ্গোর সঙ্গে একটি ম্যাড়ম্যাড়ে ১-১ ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল।
ফিফা বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক গোলদাতা:
**রজার মিলা – ৪২ বছর ও ৩৯ দিন (১৯৯৪)
**ক্রিস্টিয়ানো রোনালদো - ৪১ বছর ও ১৩৮ দিন* (২০২৬)
**পেলে – ৩৯ বছর ও ২৮৩ দিন (২০২২)
**লিওনেল মেসি – ৩৮ বছর ও ৩৬৩ দিন (২০২৬)
**ক্রিস্টিয়ানো রোনাল্ডো – ৩৭ বছর ও ২৯২ দিন (২০২২)।
