Entertainment

1 hour ago

Fake Eken Babu Account: ‘একেনবাবু’র ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক প্রোফাইল! সতর্কবার্তা অনির্বাণ চক্রবর্তীর

Actor Anirban Chakrabarti
Actor Anirban Chakrabarti

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্টের দৌরাত্ম্য নতুন নয়। এর আগেও বহু তারকার নাম ও ছবি ব্যবহার করে নকল প্রোফাইল তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। এবার সেই সমস্যার মুখোমুখি হতে হল জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে।

সম্প্রতি অভিনেতার অভিনীত জনপ্রিয় চরিত্র ‘একেনবাবু’-র ছবি ব্যবহার করে একটি ফেসবুক প্রোফাইল তৈরি করা হয়েছে বলে অভিযোগ। সেই প্রোফাইল থেকে একের পর এক রাজনৈতিক মিম এবং নানা ধরনের পোস্ট করা হচ্ছিল। প্রথমদিকে বিষয়টি অভিনেতার নজরে না এলেও পরিচিতদের মাধ্যমে খবর পেয়ে তিনি পুরো ঘটনা সম্পর্কে অবগত হন। এরপরই নিজের আসল ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনির্বাণ স্পষ্ট জানিয়ে দেন, ‘আমার শুধুমাত্র এই একটাই প্রোফাইল আছে। আমার নামে বা আমার অভিনীত কোন চরিত্রের নামে অন্য কোনও প্রোফাইল বা পেজের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’


এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘প্রথমে আমি খেয়াল করিনি ব্যাপারটা। আমরা পরিচিত এই প্রোফাইলটি পাঠিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন প্রোফাইলটা আমার কিনা। তখনই ব্যাপারটা আমার নজরে আসে। সব থেকে বড় কথা প্রোফাইল থেকে যা পোস্ট করা হয়েছে সেই সবকটাই রাজনৈতিক পোস্ট। আমার নাম ব্যবহার করা হয়নি ঠিকই কিন্তু আমার ছবি ব্যবহার করা হয়েছে। তবে এটি কে করেছেন আমি জানি না।’  তবে ভবিষ্যতে যাতে কেউ বিভ্রান্ত না হন, সে কারণেই সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়ে অনুরাগী ও সাধারণ মানুষকে সচেতন করেছেন অনির্বাণ চক্রবর্তী। 

You might also like!