Country

1 hour ago

Udyog Bhawan Fire: উদ্যোগ ভবনের কাছে শ্রমিক কলোনিতে আগুন, দমকলের চেষ্টায় এল নিয়ন্ত্রণে

Udyog Bhawan Massive Fire
Udyog Bhawan Massive Fire

 

নয়াদিল্লি, ২৪ জুন : রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের কর্মীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত ‘উদ্যোগ ভবন’-এর নিকটবর্তী একটি শ্রমিক কলোনিতে। প্রাথমিক তথ্যানুযায়ী, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়; তবে বাণিজ্যিক ও ছোট এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা বৃদ্ধি পায়।

ফায়ার অফিসার সন্দীপ দুগ্গাল বলেন, "এটি সেনা ভবনের কাছে অবস্থিত ও শ্রমিকদের থাকার জন্য এটি একটি অস্থায়ী জায়গা। এখানে তাঁদের ক্যাম্প তৈরি করা হয়েছে। ছোট এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে এবং ভেতরে বৈদ্যুতিক তারও ছড়িয়ে আছে; তাই আমরা সুনির্দিষ্ট কারণ বলতে পারছি না, তবে এই দু'টির মধ্যে কোনও একটি কারণ হতে পারে আগুন লাগার নেপথ্যে। আগুন নেভাতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।" দমকল কর্তা আরও জানান, "ভোররাত ৩.০২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়, কয়েক মিনিটের মধ্যেই আমাদের অগ্নিনির্বাপক দলের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। মোট ২৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে এনেছে।"

You might also like!