Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Tamil Nadu Assembly: বিধানসভায় বিজয় বনাম ডিএমকে, দলীয় তহবিল ইস্যুতে তুমুল হট্টগোল, ওয়াক আউট স্ট্যালিনের দলের

Tamil Nadu Chief Minister C. Joseph Vijay speaks at the State Assembly
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay speaks at the State Assembly

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ু বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয় এবং বিরোধী ডিএমকে বিধায়কদের মধ্যে দলীয় তহবিল সংক্রান্ত অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হল। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিধানসভা অধিবেশন থেকে ওয়াক আউট করেন ডিএমকে বিধায়করা। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। সেই সময় তাঁর বক্তব্যে বারবার বাধা দেন ডিএমকের বিধায়করা। ডিএমকের দলীয় ফান্ড সংগ্রহ নিয়ে প্রশ্ন তুলে বিজয় অভিযোগ করেন, দলের নামে টাকা তোলা হচ্ছে। তাঁর এই মন্তব্যের পরই সরব হয়ে ওঠেন বিরোধী বিধায়করা। বিজয়ের বক্তব্যের প্রতিবাদে ডিএমকে বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে স্পিকার এবং শাসক দলের সদস্যরা বারবার তাঁদের শান্ত হওয়ার আবেদন জানান। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষ পর্যন্ত প্রতিবাদ জানিয়ে সভা ছেড়ে বেরিয়ে যান ডিএমকে বিধায়করা।

বিজয়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ওরা পার্টি ফান্ডের নামে টাকা তুলছে। আমরা কখনওই জনসাধারণের টাকা লুঠ হতে দেব না। প্রতিটি দুর্নীতির মামলা সামনে এলেই তদন্ত হবে, জড়িত থাকলে কেউই ছাড় পাবে না। বিজয়ের দল টিভিকে শক্তি বাড়াতে বিরোধী শিবির থেকে বিধায়ক কেনাবেচা করেছে বলে অভিযোগ তোলে ডিএমকে। পাল্টা মুখ খোলেন বিজয়।

এদিন ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, বিজয় স্ট্যালিনের ভাইরাল হওয়া হাতের মুদ্রা নকল করছেন, তাঁকে বাহবা দিচ্ছেন টিভিকে এমএলএরা। কিছুদিন আগে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যাতে দেখা গিয়েছে, স্ট্যালিন কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার পর ডিএমকে দপ্তর ছাড়ার সময় হাত নাড়ছেন। সোশাল মিডিয়ায় বলাবলি শুরু হয়, স্ট্যালিন বোঝাতে চাইছেন, কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে, সব ঠিক আছে। ঘটনাচক্রে শেষ পর্যন্ত কংগ্রেস তাঁকে ছেড়ে টিভিকে-র সঙ্গী হয়। বিজয় আজ সেটা নিয়েই তাঁকে বিদ্রুপ করে হাতের মুদ্রা দেখালেন বলে জল্পনা চলছে। 

You might also like!