Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Game

3 months ago

Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, ক্যারিকের ইউনাইটেডের কাছে নাস্তানাবুদ ম্যানচেস্টার সিটি

English Premier League
English Premier League

 

ম্যানচেস্টার, ১৮ জানুয়ারি  : নতুন কোচ মাইকেল ক্যারিক আসার পর থেকেই বদলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। জাতীয় দলের মিশন শেষে ক্লাবে ফিরেই দলকে পথ দেখালেন ব্রায়ান এমবুমো। শনিবার রাতে সাদামাটা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে লিগ টেবিলে এগিয়ে গেল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। আফ্রিকা কাপ অব নেশনস শেষ করে ফেরা এমবেউমো ৬৫ মিনিটে দারুণ ফিনিশে গোল করেন। ১০ মিনিট পর ডর্গু গোল করে গ্যালারিতে উৎসব শুরু করেন। অবশেষে ক্যারিকের হাত ধরে লিগে টানা তিন ড্র ও সব মিলিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেল ইউনাইটেড। ২২ ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে ইউনাইটেডের পয়েন্ট হলো ৩৫, আপাত অবস্থান চতুর্থ। অন্যদিকে, লিগে সিটির অপরাজেয় যাত্রা চললেও, আগের তিন ম্যাচেই পয়েন্ট হারায় তারা, তাতে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ে তারা। এবারের হারে আরও বড় ধাক্কা খেল সিটি। এই হারে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে আরও পিছিয়ে পড়ল সিটি। ২২ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনালের সংগ্রহ ৪৯ পয়েন্ট।

You might also like!