Breaking News
 
Chirag Paswan: কমিশনের অন্দরে ভিন্নমতের জল্পনা! জ্ঞানেশ বিতর্কে মুখ খুলে কী বললেন জোটসঙ্গী মন্ত্রী? Annapurna Bhandar: উৎসবের মাসে বড় খবর! অন্নপূর্ণা যোজনার অক্টোবরের কিস্তি নিয়ে নয়া বার্তা Egg attack on Sayan Banerjee: ‘কাল এ, বি, সি আক্রান্ত হবে’! সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই কোর্টে Goonda Bill West Bengal: গুন্ডাদমন বিল নিয়ে বড় ধাক্কা রাজ্যের? এনডিপিএস আইনের সঙ্গে সংঘাত, খসড়া ফেরালেন রাষ্ট্রপতি CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য

 

kolkata

3 months ago

TMC councillor arrested: কলকাতা পুরসভায় গ্রেফতারি ঝড়, এবার স্বপন সমাদ্দার ধৃত—মোট ১০ জন কাউন্সিলর আটক

TMC councillor Swapan Samaddar
TMC councillor Swapan Samaddar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারি পর্ব অব্যাহত রয়েছে। এবার পুলিশের হাতে গ্রেফতার হলেন পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। নারকেলডাঙা থানায় ২০২২ সালের এক ঘটনার ভিত্তিতে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেয় পুলিশ। বুধবার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এর ফলে কলকাতা পুরসভা সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়া কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০-এ। 

কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন। বেলেঘাটা আইডি হাসপাতালের রোগীকল্যাণ সমিতিতেও ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের ২ মে-র ঘটনার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মঙ্গলবার নারকেলডাঙা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী এক মহিলা। 

ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় স্বপনের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। তাতে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, বেআইনি ভাবে আটকে রাখা এবং কোনও কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃত ভাবে আঘাত করা, সম্পত্তি ধ্বংস, চুরি, ভয় দেখানোর ধারাও রয়েছে। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোটপরবর্তী হিংসার সঙ্গে যুক্ত হয়েছিলেন স্বপন।তৃণমূল ক্ষমতায় থাকায় এলাকায় তাঁর দাপট ছিল। তাই সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা যায়নি। বর্তমানে তৃণমূল ক্ষমতাচ্যুত এবং দিকে দিকে কাউন্সিলরেরা গ্রেফতার হচ্ছেন। সেই কারণেই এখন তাঁর বিরুদ্ধে থানায় গিয়েছেন অভিযোগকারী।

গত কয়েক দিনে পর পর কলকাতা পুরসভার কাউন্সিলরেরা গ্রেফতার হয়েছেন। পাটুলিতে বাপ্পাদিত্য দাশগুপ্তকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় শনিবার রাতে। তার পর রবিবার সকালে জোড়াসাঁকোয় কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রয়েছে। নাবালিকাকে হেনস্থার মতো অভিযোগ রয়েছে জসিমউদ্দিনের বিরুদ্ধে। এ ছাড়া, তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য এবং তাঁর স্বামীকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। 

You might also like!