kolkata

1 hour ago

Rahul Sinha: তৃণমূলের রাজনৈতিক স্বীকৃতি প্রত্যাহার করা উচিত, রাহুল সিনহা

Rahul Sinha
Rahul Sinha

 

কলকাতা, ৭ মে : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহু সিনহা। তিনি বলেন, তৃণমূলের রাজনৈতিক স্বীকৃতি প্রত্যাহার করা উচিত। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথকে খুন প্রসঙ্গে বিজেপি সাংসদ রাহুল সিনহা বলেন, “আমি আগেও বলেছি, তৃণমূলের রাজনৈতিক স্বীকৃতি প্রত্যাহার করা উচিত। তাঁরা নির্বাচনে হেরেছে, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি পদত্যাগ করবেন না। যখন তাঁরা দেখল যে কোনও কিছুতেই কাজ হচ্ছে না, তখন তাঁরা শুভেন্দু অধিকারীর পিএ-কে নিশানা করে তাঁকে হত্যা করিয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং আমি আশা করি এর পেছনের অপরাধী শীঘ্রই ধরা পড়বে।”

বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় বাইকে করে এসে শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে ছিলেন তাঁর চালক বুদ্ধদেব বেরাও। তাঁদের দু’জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।

You might also like!