Country

1 day ago

Rahul Gandhi Targets EC: তৃণমূল কংগ্রেসের প্রতীক ফ্রিজ নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা রাহুল গান্ধীর

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারের ওপর স্থগিতাদেশ জারি করায় নির্বাচন কমিশনের সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন উভয়ে মিলে বিরোধী দলগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। তিনি বলেন, এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের একার নয়, বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো প্রতিটি রাজনৈতিক দল এবং ভোটারের লড়াই।

শুক্রবার রাহুল গান্ধী সমাজ মাধ্যমে জানান, আগে শিবসেনা, তারপর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) এবং এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে এটা করা হলো। তিনি অভিযোগ করেন, প্রতিবারই একই ঘটনার পুনরাবৃত্তি হয়; প্রথমে দল ভাঙা হয়, আর তারপর তার নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া হয়। রাহুল গান্ধী আরও বলেন, জনগণের রায় রক্ষা করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু কমিশন সেই শক্তিগুলোকে সাহায্য করছে, যারা জনগণের রায় বদলে দিতে চায়।

You might also like!