Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 month ago

Abhishek Banerjee: ২০২৬-এর লড়াই দুই "আর সি"-র মধ্যে, অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ৭ এপ্রিল: বিজেপির রিমোট কন্ট্রোলের পাল্টা তৃণমূলের রিপোর্ট কার্ড। বিজেপির বিরুদ্ধে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ২০২৬-এর লড়াই আসলে দুই ‘আর সি’-র লড়াই। একদিকে রয়েছে বিজেপির ‘আর সি’— তাদের ‘রিমোট কন্ট্রোল’, যার মাধ্যমে বাংলার প্রাপ্য অর্থ আটকে দেওয়া হয়, এস আই আর -এর মতো প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলে, অশান্তি ও সাম্প্রদায়িক বিভাজনের বীজ বোনা হয়। কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় বাহিনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে অপব্যবহার করা হয়। বাঙালিদের রোহিঙ্গা ও বাংলাদেশি তকমা দেওয়া হয় কিন্তু যখন বাংলার স্বার্থ ও মর্যাদা রক্ষার প্রশ্ন ওঠে তখন কাজ করে না ‘রিমোট কন্ট্রোল’।’

অভিষেক বলেন, অন্যদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের ‘আর সি’— আমাদের ‘রিপোর্ট কার্ড’। কেন্দ্রের কোনও সাহায্য ছাড়াই উন্নয়নের গৌরবোজ্জ্বল ১৫ বছর। সম্পন্ন হওয়া কাজ, প্রতিশ্রুতি রক্ষা, বাস্তবায়িত স্বপ্ন এবং আমূল বদলে যাওয়া জীবনের এক সচিত্র প্রতিবেদন।

You might also like!