Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

kolkata

9 months ago

Fog in kolkata and howrah: আচমকাই কুয়াশা শহরে, অনেক জায়গায় যান চলাচলে প্রভাব

Fog in kolkata and Howrah
Fog in kolkata and Howrah

 

কলকাতা, ৭ অক্টোবর: রোদ-বৃষ্টির মধ্যেই শহরজুড়ে হালকা শীতের আমেজ শুরু হয়েছে। তার সঙ্গে মঙ্গলবার ভোর থেকে শহরের আকাশ ছেয়ে যায় কুয়াশার চাদরে। রাস্তায় নেমে আসে দৃশ্যমানতার সমস্যা। অনেক জায়গায় যান চলাচলেও প্রভাব পড়ে। এদিন সকালে হাওড়ার কোনা হাইরোডে এই কুয়াশার ছবি ধরা পড়ে। হাওড়া ও কলকাতায় এই কুয়াশা দেখা যায়। আবহাওয়া দফতরের মতে, এই কুয়াশা মূলত রাতের আর্দ্রতা ও তাপমাত্রার পার্থক্যের কারণে তৈরি হয়েছে। পাহাড়ি রাজ্যগুলিতে ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে, তবে রাজ্যে শীত আসতে এখনও ঢের বাকি। তার আগেই মঙ্গলবার কুয়াশার দেখা মিলল শহরে।

You might also like!