Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Abhishek Banerjee: জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ, হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek moves High Court against withdrawal of security
Abhishek moves High Court against withdrawal of security

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। আদালত জানিয়েছে, আগামী ৬ অক্টোবর মামলাটির শুনানি হবে। 

সোমবার আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, “আমার মক্কেল প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভার নির্বাচনের আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পরে তাঁর নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। বেশ কয়েক বার আক্রান্ত হয়েছেন আমার মক্কেল। বর্তমানে কোনও নিরাপত্তা নেই। শুধু কয়েক জন হাউস গার্ড রয়েছেন। বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করা হোক।” গত মে মাসে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। ঠিক তার একমাসের মধ্যেই নিহত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়েছে আক্রান্ত হয়েছিলেন অভিষেক। সোনারপুরে ডায়মন্ড হারবারের সাংসদকে লক্ষ্য করে চলে ডিম-ইট-জুতোও। হামলা থেকে বাঁচতে হেলমেট মাথায় দিয়ে কোনওরকমে এলাকা ছাড়তে হয়েছিল সাংসদকে। 

তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন কড়া ‘যুবরাজ’ থাকতেন কড়া নিরাপত্তাবেষ্টনীতে। পালাবদলের পর জেড প্লাস নিরাপত্তা তুলে নেয় রাজ্য পুলিশ। রাজ্যের তরফে বলা হয়, একজন সাংসদ হিসেবে যে নিরাপত্তা পান সকলে, অভিষেকও তাই পাবেন। একে একে তাঁর বাড়ির সামনে থেকেও সরানো হয় বাড়তি নিরাপত্তারক্ষীদের। দু’দিন আগেই হরিশ চ্যাটার্জির বাড়ির সামনে থেকে পুলিশ কিয়স্ক খুলে নেওয়া হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…