West Bengal

49 minutes ago

Bengal Forecast: মঙ্গলবার দুই বঙ্গের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা

West Bengal Weather Forecast
West Bengal Weather Forecast

 

কলকাতা, ২৯ সেপ্টেম্বর : দক্ষিণবঙ্গে আপাতত আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় সামান্য হালকা বৃষ্টি হতে পারে। এমনিতে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ অক্টোবর পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গরম সামান্য বাড়বে।

মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। অবশ্য দিনের কোনও কোনও সময় মেঘলা হতে পারে আকাশ। এমনকী কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও সেই বর্ষণের তেমন একটা দাপট থাকবে না। মোটামুটি আগামী ৪ থেকে ৫ দিন আবহাওয়া এমনই থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে বেশি। যার জন্য গরম লাগবে। কলকাতার আকাশেও রোদের দেখা মিলবে। ঝলমল করবে আকাশ। কিন্তু কোনও কোনও সময় আকাশে মেঘের দেখা মিলতে পারে। এমনকী স্থানীয়ভাবে অল্প বৃষ্টিও হতে পারে। যদিও বাতাসে আর্দ্রতা থাকবে বেশি। যে কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে।

এদিকে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে পাহাড়ি জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

You might also like!