kolkata

1 hour ago

Poster Controversy: ভবানীপুরে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য

SUVENDU GOAT POSTER BHABANIPUR
SUVENDU GOAT POSTER BHABANIPUR

 

কলকাতা, ১০ এপ্রিল : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা এলাকায় একটি বিতর্কিত পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় দেখা যায়, একটি ব্যানারে লেখা রয়েছে— “ভবানীপুরে এবার পাঁঠা বলি হবে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পোস্টারটি দক্ষিণ কলকাতা জেলা ‘ফ্যাম কমিউনিটি’-র পক্ষ থেকে লাগানো হয়েছে। পোস্টারে কারওর নামোল্লেখ না থাকলেও সেটি রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, এবারে মুখ্যমন্ত্রীর বিপক্ষে ওই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা।ওই পোস্টারের ওপরে আরও একটি পোস্টারে লেখা রয়েছে— “দিদি–ই সকলের ভরসা”, যা শাসক দলের সমর্থনে বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পোস্টারকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও উত্তেজনা দুই-ই লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই পোস্টার কার নির্দেশে লাগানো হয়েছে, তা নিয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি।

You might also like!