kolkata

3 hours ago

Sabyasachi Dutta arrested: বাড়িতে পুলিশি অভিযানে, তোলাবাজির দায়ে ধৃত সব্যসাচী দত্ত

TMC councillor and former Bidhannagar Municipality chairman Sabyasachi Dutta
TMC councillor and former Bidhannagar Municipality chairman Sabyasachi Dutta

 

কলকাতা, ৯ জুন : তৃণমূল কংগ্রেসের ভাঙন পর্বে গ্রেফতারির অব্যাহত। এবার তোলাবাজির দায়ে গ্রেফতার সব্যসাচী দত্ত। তোলাবাজি ছাড়াও তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন সল্টলেকের এক ব্যবসায়ী। তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। সূত্রের খবর, সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় সব্যসাচীকে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সোমবার সকালেই তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হবে। তার পরে হাজির করানো হবে বিধাননগর আদালতে।

You might also like!