Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

11 months ago

Doctor Santanu Sen : ডিগ্রি নিয়ে প্রশ্ন, চিকিৎসক শান্তনু সেনকে নোটিশ জারি মেডিকেল কাউন্সিলের

Doctor Santanu Sen
Doctor Santanu Sen

 

কলকাতা, ১৪ জুন  : লেটারহেডে এফআরসিপি (গ্লাসগো) ডিগ্রি ব্যবহারের কারণ দর্শানোর জন্য তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক ডঃ শান্তনু সেনকে নোটিশ জারি করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। শুক্রবার রাতে প্রকাশিত এই নোটিশে কাউন্সিল অভিযোগ করেছে, এই ডিগ্রি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলে নিবন্ধিত নয় এবং তা সত্ত্বেও, ডাঃ সেন তাঁর নামের সঙ্গে এই ডিগ্রি ব্যবহার করছেন, যা রোগী এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে।

মেডিকেল কাউন্সিলের নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল আইনের ধারা ২৬ এর অধীনে যেকোনও মেডিকেল ডিগ্রির নিবন্ধন করা বাধ্যতামূলক। নোটিশ অনুসারে, ডাঃ সেন তাঁর লেটারহেডে এফআরসিপি(গ্লাসগো) ডিগ্রি উল্লেখ করলেও তিনি স্পষ্ট করেননি যে এই ডিগ্রি কেবলমাত্র একটি 'ডিপ্লোমা অফ ফেলোশিপ'। বিষয়টির গুরুতর বিবেচনা করে কাউন্সিল ২১ দিনের মধ্যে ডঃ সেনের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চেয়েছে। প্রয়োজনে তাঁকে কাউন্সিলের সামনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের অনুমতিও দেওয়া হয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জবাব না পাওয়া যায় বা উপস্থিত না হন, তাহলে কাউন্সিল একতরফা সিদ্ধান্ত নিতে পারে।

যদিও ডঃ শান্তনু সেন এই মামলার সমস্ত অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন। 'ব্যক্তিগত আক্রোশ এবং শত্রুতার' ফল বলে তিনি অভিহিত করেন। শনিবার তিনি বলেন, "আমি কোনও ভুল করিনি। আমার বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ সম্পূর্ণ অনৈতিক। আমি ইতিমধ্যেই লিখিতভাবে সবকিছু স্পষ্ট করেছি। ২১ দিনের সময়সীমার আগে আমি প্রমাণ করব যে এই অভিযোগ কেবল ব্যক্তিগত শত্রুতার ফলাফল।"

You might also like!