
কলকাতা, ৩০ মার্চ : রাজস্থান দিবস-এ শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সোমবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছাবার্তা দেন| জানান, "রাজস্থানের আমার সকল ভাই ও বোনকে জানাই 'রাজস্থান দিবস'-এর শুভেচ্ছা। এই শুভলগ্নে, বাংলায় বসবাস করা আমার সকল রাজস্থানি এবং মারোয়াড়ি ভাই ও বোনকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের অমূল্য অবদান আমাদের এই সুন্দর রাজ্যের প্রবৃদ্ধি ও উন্নয়নে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আপনারা সর্বদা আমাদের 'বাংলা পরিবার'-এর এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। আমরা এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ যে, আপনারা যেন সকলের সঙ্গে মিলেমিশে এক শান্তিপূর্ণ, আনন্দময় ও সম্প্রীতির পরিবেশে উত্তরোত্তর উন্নতি, বিকাশ ও সমৃদ্ধি লাভ করতে পারেন। সকলের জন্য রইল শুভকামনা।"
Wishing all my brothers and sisters of Rajasthan a Shubh Rajasthan Diwas.
— Mamata Banerjee (@MamataOfficial) March 30, 2026
On this special occasion, I extend my heartfelt congratulations and appreciation to all my Rajasthani and Marwari brothers and sisters in Bengal.
Your invaluable contributions across various sectors…
