Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Partha chatterjee:৩০০ দিনের ওপর বিনা বিচারে আটকে আছি: পার্থ চট্টোপাধ্যায়

Partha chatterjee
Partha chatterjee

 

কলকাতা, ২২ মে  : ৩০০ দিনেরও বেশি সময় ধরে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তাঁকে পেশ করা হয় আলিপুর বিশেষ সিবিআই আদালতে। প্রতিবার আদালতে পেশের আগে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দেন তিনি। সোমবার বললেন ‘শুধু নিজের কথা’।

এদিন তাঁর কথায় ধরা পড়ে হতাশা। এদিন সাংবাদিকরা তাঁর কাছে গেলে পার্থ বলেন, ৩০০ দিনের ওপরে বিনা বিচারে আটকে আছেন তিনি। এরপরেই বলেন, তা নিয়ে কিছু বলুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরা নিয়ে এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তবে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান পার্থ চট্টোপাধ্যায়।

এদিন তাঁর আবেদন, ‘আমি কেমন আছি? আমার কথা জিজ্ঞাসা করুন’। তা বলার পরেই আদালত কক্ষে ঢুকে যান তৃণমূলের প্রাক্তন মহাসচিব। রাজনৈতিক মহল বলছে, বেশ কিছু দিন বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার পরে তাঁর এদিনের বক্তব্যে স্পষ্ট হতাশা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…