Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

kolkata

1 month ago

Kolkata Fire News: আনন্দপুরের গুলশন কলোনিতে অগ্নিকাণ্ড

Gulshan Colony Fire
Gulshan Colony Fire

 

কলকাতা, ৫ ডিসেম্বর : আনন্দপুরের গুলশন কলোনিতে অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে একাধিক দোকান এবং গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। পাশেই ঘনবসতি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দপুরের গুলশন কলোনির একটি রঙের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনার জেরে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের দুটি ইঞ্জিন। কী কারণে আগুন লাগার ঘটনা ঘটে তা এখনও জানা যায় নি। সকাল ১০টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। পাশেই ঘনবসতি ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা। ঘটনাস্থল থেকে ১০০-২০০ মিটার দূর থেকেও আগুনের তাপ অনুভূত হচ্ছে। উপরের বহুতল থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

You might also like!