Country

1 month ago

Uttar Pradesh Road Accident : মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মৃত ৬, শোকাহত মুখ্যমন্ত্রী যোগী

Yamuna Expressway in Mathura accident
Yamuna Expressway in Mathura accident

 

মথুরা, ৭ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ বাস যাত্রীর। শনিবার ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ নাগাদ সুরির থানার অন্তর্গত ৮৮ নম্বর মাইল ফলকের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দিল্লি থেকে কানপুরগামী স্লিপার কোচের একটি বাস যাত্রীদের শৌচালয়ে যাওয়ার জন্য রাস্তায় কিছুক্ষণের জন্য থেমেছিল। বেশ কয়েকজন যাত্রী বাসের সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ধাক্কা মারে। দুর্ঘটনায় ৬ যাত্রী মারা যান ও এক জন গুরুতর জখম হন।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অমর দুবে নামে আহত একজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতদের মধ্যে ৪ জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন সোনু (আউরাইয়া বাসিন্দা), দেবেশ (বাস্তির বাসিন্দা), আসলাম (কনৌজের বাসিন্দা) এবং সন্তোষ (দিল্লির প্রেম নগরের বাসিন্দা)। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মথুরা জেলায় সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী যোগী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

You might also like!