Country

1 month ago

Piyush Goyal: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে দুধ, ফল, অন্যান্য শস্য সুরক্ষিত , পীযূষ গোয়েল

Piyush Goyal
Piyush Goyal

 

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে দুধ, ফল, শাকসবজি, মশলা এবং অন্যান্য শস্য সুরক্ষিত। এমনটাই জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির প্রশংসা করে জানান, "এই চুক্তি ভারতীয় রফতানিকারকদের জন্য ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার উন্মুক্ত করবে।"

সামাজিক মাধ্যমে এক বার্তায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর আরোপিত শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনবে। তিনি বলেন, এটি বস্ত্র, পাদুকা, চামড়া, প্লাস্টিক ও রাবার জাত পণ্য, জৈব রাসায়নিক, গৃহসজ্জার সামগ্রী এবং হস্তশিল্প সহ বিভিন্ন খাতে বড় ধরনের বাজারের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, জেনেরিক ওষুধ, রত্ন, এবং বিমানের যন্ত্রাংশের মতো পণ্যের উপর শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে। এর ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানিয়েছেন, "ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে দুগ্ধ, ফল, শাকসবজি, মশলা এবং অন্যান্য শস্য সুরক্ষিত করা হয়েছে। এটি দেশীয় কৃষকদের স্বার্থ রক্ষা করবে, এত বড় বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের মাধ্যমে স্থানীয় কৃষিকে শক্তিশালী করবে এবং একটি আত্মনির্ভর ভারতের দিকে আরেকটি শক্তিশালী পদক্ষেপ চিহ্নিত করবে"।

You might also like!