Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Business

1 month ago

Budget Day 2026: রবিবার বাজেটের দিন খোলা ভারতের শেয়ার বাজার

Union Budget 2026
Union Budget 2026

 

মুম্বই, ১ ফেব্রুয়ারি : সাধারণত শেয়ার বাজার রবিবার ছুটির দিন হিসেবে বন্ধ থাকে, কিন্তু এই সপ্তাহটা ব্যতিক্রম। রবিবার বাজেটের দিন খোলা ভারতের শেয়ার বাজার। বাজেট উপলক্ষ্যে এ দিন ভারতের স্টক এক্সচেঞ্জগুলোতে দিনভর চলবে বিশেষ ট্রেডিং সেশন। এনএসই এবং বিএসই উভয়ই পৃথক বিজ্ঞপ্তিতে ঘোষণা করে, কেন্দ্রীয় বাজেট পেশের দিন, রবিবার (১ ফেব্রুয়ারি) এক্সচেঞ্জগুলো একটি বিশেষ ট্রেডিং সেশনের জন্য খোলা থাকবে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিয়মিত লেনদেনের সময়সূচি অনুসরণ করা হবে। এনএসই-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় বাজেট পেশের কারণে, এক্সচেঞ্জটি ১ ফেব্রুয়ারি অন্যান্যদিনের বাজারের সময়সূচি (সকাল ৯:১৫ - বিকেল ৩:৩০) অনুযায়ী লাইভ ট্রেডিং সেশন পরিচালনা করবে। বাজেট ঘোষণায় প্রতিবারই থাকে বিভিন্ন চমক। আর সেই চমকের কারণেই দেখা দেয় শেয়ার বাজারে উত্থান-পতন। যদিও রবিবার বাজেটের দিন সকালে বাজার খোলার পর তাৎক্ষণিক ভাবে তেমন ওঠানামা চোখে পড়েনি।

You might also like!