Business

1 hour ago

RBI keeps repo rate:রেপো রেট ফের অপরিবর্তিত রাখল আরবিআই, ৫.২৫ শতাংশেই স্থির

RBI keeps repo rate
RBI keeps repo rate

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অবশেষে যাবতীয় জল্পনায় ইতি টেনে শুক্রবার ঋণনীতি ঘোষণায় রেপো রেট (যে সুদে রিজার্ভ ব্যাঙ্ক ধার দেয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে তা রইল ৫.২৫ শতাংশেই। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানালেন, তিন দিনের ঋণনীতি বৈঠকে সুদ স্থির রাখার সিদ্ধান্ত হয়েছে। দৃষ্টিভঙ্গিও বহাল রাখা হয়েছে নিরপেক্ষ অর্থাৎ ‘নিউট্রাল’-এ। যার অর্থ, প্রয়োজন অনুসারে সুদ কমানো বা বাড়ানোর রাস্তা খোলা রাখা। রেপো রেট ফের অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট। শুক্রবার সকালে আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, মুদ্রা নীতি কমিটি পলিসি রেপো রেট ৫.২৫%-এ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই গভর্নর জানিয়েছেন, "প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আগের ৬.৯% থেকে কমে এখন ৬.৬% হয়েছে।

আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এদিন বলেছেন, "বৈশ্বিক অস্থিরতার এই বর্তমান সময়েও ভারতীয় অর্থনীতি অনেক ভালো অবস্থানে আছে। গত কয়েক মাস ধরে, বিশ্ব অর্থনীতি তীব্র অনিশ্চয়তা, প্রধান বাণিজ্য পথ ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, বাজারের বর্ধিত অস্থিরতা এবং সতর্ক ব্যবসায়িক মনোভাব দ্বারা প্রভাবিত হয়েছে। আমি শুরুতেই জোর দিয়ে বলতে চাই, বৈশ্বিক অস্থিরতার এই বর্তমান সময়েও ভারতীয় অর্থনীতি অনেক ভালো অবস্থানে আছে।"

আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা আরও বলেছেন, "বৈশ্বিক ধাক্কা সত্ত্বেও সিপিআই মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার নিচে রয়েছে, কারণ অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতিতে এর প্রভাব সীমিত। যদিও প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে সামগ্রিক মুদ্রাস্ফীতি সহনশীল মাত্রার কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সরবরাহজনিত ধাক্কার প্রভাব চতুর্থ ত্রৈমাসিক থেকে কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে অন্তর্নিহিত মুদ্রাস্ফীতির চাপ সহনীয় পর্যায়েই রয়েছে।"

You might also like!