Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Business

3 months ago

Stock Market : যুদ্ধের জেরে কাঁপল শেয়ার বাজার, তীব্র ধস সেনসেক্সে, চাপে বিনিয়োগকারীরা

Stock Market
Stock Market

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পশ্চিম এশিয়ার অশান্তির প্রভাব ফের পড়ল দেশের শেয়ারবাজারে। সোমবার বাজার খুলতেই সেনসেক্স একধাক্কায় ১০০০ পয়েন্টের বেশি পড়ে যায়, সঙ্গে বড় পতন দেখা যায় নিফটিতেও। বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা এবং আমদানিকৃত পণ্যের ব্যবহার কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তার জেরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারই প্রভাব পড়েছে দালাল স্ট্রিটে।

রিপোর্ট বলছে, সোমবার বাজার খোলার পরই সকাল ৯.৪০ নাগাদ বিএসই সেনসেক্স ১০১৬.৬২ পয়েন্ট কমে ৭৬,৩১১.৫৭ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে এনএসই নিফটি ২৯৭ পয়েন্ট কমে ২৩,৮৭৯.১৫ পয়েন্টে লেনদেন হচ্ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনসেক্স ৯৬৩.২০ পয়েন্ট অর্থাৎ ১.২৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৭৬,৩৬৪.৯৯তে। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও। রিপোর্ট বলছে, নিফটি ২২৭.৬০ পয়েন্ট অর্থাৎ ০.৯৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২৩,৯৪৮.৫৫তে। ব্যাঙ্ক নিফটিতেও বিরাট পতন দেখা গিয়েছে। ৫৪৩.৪০ পয়েন্ট অর্থাৎ ০.৯৮ শতাংশ নেমে বর্তমানে ব্যাঙ্ক নিফটির অবস্থান ৫৪,৭৬৭.১৫-তে।

বেহাল বিশ্ববাজারে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ব্যাঙ্ক, বিমানসংস্থাগুলি। রিপোর্ট অনুযায়ী, এএবি ইন্ডিয়া লিমিটেড (-৯.০৮%), টাইটান (-৬.৫২%), ইন্ডিগো (-৪.৭৭%), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (-৩.৭৬%), টাটা মোটরস (-৪.০১%), ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন (-২.৪৯%)-এর মতো শেয়ারগুলি। এই খারাপ অবস্থার মাঝেই ঊর্ধ্বমুখী হয়েছে টাটা কনজিউমার প্রোডাক্ট (+৪.৫৮%), কোল ইন্ডিয়া (+০.৯৬%), আদানি গ্রিন (+২.০৯%), সান ফার্মা (+১.৬০%), হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড (+২.৩৩%)-এর মতো শেয়ারগুলি।

বাজারের এই পতনের নেপথ্যে অন্যতম কারণ পশ্চিম এশিয়ায় নতুন করে সংকট। সম্প্রতি ইরানের শান্তিপ্রস্তাব উড়িয়ে দিয়েছে আমেরিকা। এই অবস্থায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১০৫ ডলার পার করেছে। যার জেরে প্রধানমন্ত্রী মোদি দেশবাসীর কাছে আবেদন করেছেন পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়াতে এবং সোনা, ভোজ্য তেল ও রাসায়নিক সারের মতো আমদানিনির্ভর পণ্য কম ব্যবহার করতে। মোদির বার্তা দেশে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। যার বড় প্রভাব পড়েছে বাজারে।

You might also like!