Breaking News
 
cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য? Suvendu Adhikari and Samik Bhattacharya: সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু'জনে

 

kolkata

1 hour ago

Suvendu Adhikari and Samik Bhattacharya: সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু'জনে

CM Suvendu Adhikari meets BJP state president Samik Bhattacharya
CM Suvendu Adhikari meets BJP state president Samik Bhattacharya

 

কলকাতা, ১১ মে : সল্টলেকের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দু'জনে বৈঠকে বসেন। সোমবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। সল্টলেকের বিএইচ ব্লকে শমীকের পৈতৃক বাড়ি। সেখানে পৌঁছন শুভেন্দু। ভিতরে গিয়ে দেখা করেন শমীকের সঙ্গে।

তার পর শমীকের সঙ্গে একই গাড়িতে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরের উদ্দেশে রওনা দেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। সেখানে বৈঠকে বসবেন দু’জনে। ওই বৈঠকে রাজ্যের বর্তমান শাসকদলের সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

শুভেন্দুকে দেখতে শমীকের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেখানে ছিলেন বিজেপির নেতা-কর্মীরাও। শুভেন্দু গাড়ি থেকে নামতেই তাঁকে পদ্মফুলের মালা পরিয়ে বরণ করা হয়। শমীকের বাড়িতে কিছু ক্ষণ থাকার পর বেরোন শুভেন্দু। তার পর একই গাড়িতে উঠে দলীয় কার্যালয়ের দিকে রওনা দেন তাঁরা। পরে বিজেপি কার্যালয়ে পৌঁছলে শুভেন্দুকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।

You might also like!