Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

1 month ago

Kolkata Accident: রেসকোর্সের সামনে দুই সাফাইকর্মীকে ধাক্কা গাড়ির, গুরুতর আহত ৪ জন

Ferrari car crashes on Racecourse
Ferrari car crashes on Racecourse

 

কলকাতা, ১০ ডিসেম্বর : সাতসকালে রেসকোর্সের সামনে ভয়াবহ দুর্ঘটনা। এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা একটি গাড়ি রেসকোর্সের সামনে সজোরে ধাক্কা দেয় দুই মহিলা সাফাইকর্মীকে। এর পরে রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে ৭০০ থেকে ৮০০ মিটার এগিয়ে উল্টে যায় গাড়িটি। এতে চালক এবং সওয়ারি, মোট দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের এবং দুই সাফাই কর্মীকে উদ্ধার করে পুলিশ এবং নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। বুধবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বেপরোয়া গাড়িটির গতিবেগ অনেকটাই বেশি ছিল। যার ফলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

You might also like!