Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

11 months ago

BJP MP Abhijit Gangopadhyay hospitalised: অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ, সাংসদকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে

BJP MP Abhijit Gangopadhyay
BJP MP Abhijit Gangopadhyay

 

কলকাতা, ১৫ জুন : নিজের বাড়িতেই শনিবার অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন বিচারপতি, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাতে তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিজিৎ। ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তা জানার জন‍্য শারীরিক যা যা পরীক্ষা করার প্রয়োজন, তা ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ করেই অভিজিৎবাবু তলপেটে ব্যথা অনুভব করেন। সেই সঙ্গে বমিও হয়। রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।ঠিক কী কারণে বমি ও পেটে ব্যাথার সমস্যা অভিজিৎবাবুর, সে বিষয়ে তা চিকিৎসকদের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিজিৎবাবু।

You might also like!