Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Rahul Dravid:বিশ্বজয়ের অতিরিক্ত 'বোনাস' নিতে অস্বীকার দ্রাবিড়ের,বদলে নতুন দাবির কথা শোনালেন প্রধান কোচ

Rahul Dravid
Rahul Dravid

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়। ১৩ বছরের শাপমুক্তি ঘটে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। রোহিত শর্মারা বিজয়কেতন ওড়ানোর পরেই নিজের এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি টাকা প্রাইজ মানি ঘোষণা করেছিলেন বোর্ড সচিব জয় শাহ।

সেই ১২৫ কোটি টাকা ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ-সহ অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলেই সূত্রের খবর। বিশ্বকাপের মূল দলে যে ১৫ জন ছিলেন, তারা পাচ্ছেন ৫ কোটি টাকা করে। হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও ওই ৫ কোটি টাকাই বরাদ্দ করা হয়।

রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচেদের থেকে বেশি উপহার মূল্য নিতে চান না। সেকারণে ৫ কোটি টাকার বদলে আড়াই কোটি টাকা নেবেন বলে বোর্ডের কাছে জানিয়েছেন তিনি।

শুধু এখনই নয়, এর আগেও ২০১৮ সালে মানবিক রাহুল দ্রাবিড়কে দেখা গিয়েছিল। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী টিমে রাহুল দ্রাবিড়ের জন্য বরাদ্দ ছিল ৫০ লাখ টাকা। এবং বাকিদের জন্য বরাদ্দ ছিল ২০ লাখ টাকা। সেই সময়ও রাহুল দ্রাবিড় সমানভাবে পুরস্কারমূল্য বণ্টনের দাবি করে এসেছিলেন।

You might also like!