Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Game

1 year ago

Ligue 1 2024-25: ব্রেস্তকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে পিএসজি

Ousmane Dembélé
Ousmane Dembélé

 

প্যারিস, ২ ফেব্রুয়ারি : প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ব্রেস্তকে ৫-২ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। আর এই জয়ে বড় ভূমিকা রাখলেন উসমান দেম্বেলে। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক উপহার দিলেন এই ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধে একবার এবং দ্বিতীয়ার্ধে দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক করেন। দেম্বেলে পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৮ ম্যাচে ১৪ গোল করলেন। আর মরসুমে ২৬ ম্যাচে তার গোল হল ১৯টি। আর দুটি গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস।

চলতি মরসুমে ফরাসি লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পিএসজি। ২০ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।আর পিএসজির সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ব্রেস্ত।

You might also like!