Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Under-20 Championship: "ফাইনাল হেক্সাগোনাল"এর পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা

Under-20 Championships
Under-20 Championships

 

মিসায়েল, ২৯ জানুয়ারি : ব্রাজিলকে হারিয়ে ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করার পর দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার রাতে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়ে "ফাইনাল হেক্সাগোনালের" পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন তেও রোদ্রিগেজ পাগানো। খেলার শেষ হওয়ার ৫ মিনিট আগে মাঝমাঠ থেকে দুর্দান্ত এক শটে বলিভিয়ান গোলকিপার ফাবিয়ান পেরেইরারকে পরাস্ত করেন রোদ্রিগেজ। মূলপর্ব শেষে শীর্ষ ৬ দল নিয়ে শুরু হবে "ফাইনাল হেক্সাগোনাল"। রাউন্ড-রবিন ভিত্তিক পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা ৪ দল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

আর্জেন্টিনা যদি গ্রুপ পর্ব শেষে শীর্ষ তিনে থাকে, তাহলে তাঁরা ফাইনাল হেক্সাগোনালে উঠবে এবং যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।বলিভিয়ার বিরুদ্ধে জয়ের পর গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা। ১ ফেব্রুয়ারি ইকুয়েডরের সঙ্গে আর্জেন্টিনা প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে। আর, টানা ৩ ম্যাচ হারের পর বলিভিয়া এখন বিদায়ের পথে। ৩০ জানুয়ারি তাঁদের শেষ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…