Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

La Liga 2024-25: লেভানদোভস্কির গোলে টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা

FC Barcelona
FC Barcelona

 

বার্সিলোনা, ৩ ফেব্রুয়ারি : অলিম্পিক স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগার ম্যাচে অবনমন অঞ্চলের দল আলাভেসকে হারিয়ে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। ৬১-তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান লেভানদোভস্কি। এবারের লা লিগার সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কির গোল হল ২১ ম্যাচে ১৮টি, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের চেয়ে ৩টি বেশি।

এই জয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল হান্সি ফ্লিকের দল। ৭ পয়েন্টের ব্যবধান নেমে এলো ৪ পয়েন্টে। ২২ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে ও ৪৯ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে আছে। আর ২২ ম্যাচে ১১ হারের স্বাদ পাওয়া আলাভেস ২১ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…