
নয়া দিল্লি , ১৫ ফেব্রুয়ারি : অবশেষে বহু নাটকীয়তার পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোতে এই গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে। এর আগে ভারত ও পাকিস্তান শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত পাকিস্তানকে ছয় রানে হারিয়ে ছিল। সেবার ভারতের ব্যাটিং পারফর্মেন্স খুব একটা ভালো ছিল না। উদ্বোধনী জুটি বিরাট কোহলি এবং রোহিত শর্মা যথাক্রমে মাত্র ৪ ও ১৩ রান আউট হয়ে ছিলেন। ঋষভ পন্থ -এর ৪২ রানটাই ছিল ভারতের ইনিংসের সর্বোচ্চ রান। পাকিস্তানের নাসিম শাহ এবং হারিস রউফ চিত্তাকর্ষক বোলিং করে তিনটি করে উইকেট নিয়েছিলেন। যার ফলে টিম ইন্ডিয়া ১৯ ওভারে মাত্র ১১৯ রানে শেষ হয়ে যায়। মনে হয়েছিল পাকিস্তান এই ম্যাচ সহজেই জিতবে। কিন্তু ভারতের বোলিংয়ের কাছে পাকিস্তান এই রান তুলতে ব্যর্থ হয়, জসপ্রীত বুমরাহ তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন। যার ফলে ভারত ছয় রানের জয় লাভ করে।
