Breaking News
 
Abhishek Banerjee: হাই কোর্টের পর সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের, বিদেশযাত্রায় মিলল অনুমতি JPSC-JSSC protest: ‘দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই’, জলকামানের সামনে জেন জি-র প্রতিবাদে উত্তপ্ত রাঁচি Halisahar incident: স্বামীর মৃত্যুর সুবিচারের লড়াই, সন্তানদের ভবিষ্যৎ! শুভেন্দুর ‘রাজধর্মে’ মুগ্ধ নিহত কর্মীর স্ত্রী CM Suvendu Adhikari: ‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতার নিরাপত্তা নিয়ে শুভেন্দুর স্পষ্ট বার্তা Jharkhand Student Protest: ৯৮ শতাংশ দাবি পূরণের দাবি খারিজ! নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা CM Suvendu Adhikari: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে আশ্বাস, আইসি-আইওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দুর

 

Game

5 months ago

T20 World Cup: অস্ট্রেলিয়া পাত্তাই দিল না ওমানকে

Australia captain Mitchell Marsh
Australia captain Mitchell Marsh

 

পাল্লেকেলে, ২১ ফেব্রুয়ারি  : মিচেল মার্শদের কাছে পাত্তাই পেল না ওমান। গ্রুপপর্বের শেষ ম্যাচটায় ১৬.২ ওভারের মধ্যে ১০৪ রানে অলআউট হয়ে যায় ওমান। অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েলের ঘূর্ণির সামনে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলী। ২১ রান দিয়ে জাম্পা নেন ৪ উইকেট, ম্যাক্সওয়েল ১৩ রান দিয়ে নেন ২টি।

পাল্লেকেলেতে ১০৫ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৯ উইকেটে। অজিরা লক্ষ্য পেরিয়ে গেছে তিনজনের ব্যাটে, সেটাও মাত্র ৯.৪ ওভারের মধ্যে। যথারীতি ইনিংস ওপেন করতে নেমেছিলেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। এ দুজন গড়েন ৯৩ রানের জুটি। হেড ১৯ বলে ৩২ রান করে আউট হওয়ার পর অস্ট্রেলিয়া আর উইকেট হারায়নি। মার্শ ৩৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। জশ ইংলিস ৬ বলে ২ চারে করেন ১২ রান। ওমানের হয়ে একমাত্র উইকেটটি নেন শাকিল আহমেদ।

অস্ট্রেলিয়া দেশের বিমান ধরছে দুই জয় নিয়ে। তাদের অন্য জয়টি এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর ওমান চার ম্যাচের মধ্যে একটিতেও জিতেনি। গ্রুপপর্ব শেষ। শনিবার থেকে মাঠে গড়াবে সুপার এইটের খেলা। প্রথম ম্যাচে মাঠে শনিবার নামবে নিউ জিল্যান্ড ও পাকিস্তান।

You might also like!