Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Game

1 year ago

IND vs ENG: টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন অভিষেক শর্মা

Abhishek Sharma
Abhishek Sharma

 

মুম্বই, ৩ ফেব্রুয়ারি  : ওপেনার অভিষেক শর্মা রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম এবং শেষ টি-২০ তে ভারতের হয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট খেলা দেশগুলির মধ্যে) দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন।

বাঁ-হাতি ব্যাটসম্যান অভিষেক শর্মা দ্বিতীয় টি-২০ সেঞ্চুরি করলেন ৩৭টি ডেলিভারিতে। এই রান করতে তিনি ১০টি ৬ ও ৫টি ৪ মেরেছেন। তবে শেষ পর্যন্ত ৫৪ বলে করেছেন ১৩৫ রান। আর অভিষেক ১৭ বলে করেছেন অর্ধশত রান।অভিষেকের সেঞ্চুরির আগে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের রেকর্ড, যারা দুজনেই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। তবে টেস্ট ম্যাচ খেলা দেশগুলোর বাইরে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে টি-২০ ক্রিকেটে দ্রুততম ১০০ করার রেকর্ডটি রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের।


You might also like!