Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

International Women's Day: আন্তর্জাতিক নারী দিবসে আয়োজন মোটর পরিক্রমার

Women car rally by DKS ladies circle
Women car rally by DKS ladies circle

 

কলকাতা ৭ মার্চ : ক্রীড়া সংস্থা দক্ষিণ কলকাতা সংসদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে মোটর র়্যালি। শনিবার দুপুর তিনটে নাগাদ এই মোটর র়্যালি অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনটি বেছে নেওয়া হয়েছে এবং অপরাজিত নামে ওই মোটর পরিক্রমার সূচনা করবেন দক্ষিণ কলকাতা সংসদের সভাপতি ও রাসবিহারী বিধানসভা কেন্দ্রের স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ (পার্ক ও উদ্যান) দেবাশিস কুমার। রাজ্য শিশু কল্যাণ দফতরের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ও অন্যান্যরা উপস্থিত থাকবেন।

কমপক্ষে ৬০টির অধিক বেসরকারি চার চাকার গাড়ি সমেত নেভিগেটর ও সহযাত্রী নিয়ে প্রায় ২০০ মহিলা চালক যোগদান করবেন। দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তা চলবে। দেশপ্রিয় পার্ক লাগোয়া দক্ষিণ কলকাতা সংসদের ভিতরে ও বাইরে একযোগে চলবে ওই প্রতিযোগিতা। সংগঠনের সাধারণ সম্পাদক হিরন্ময় চ্যাটার্জি এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন। এই র়্যালিতে কলকাতা শহরের আরও ২০ টি ক্লাব সংগঠন এই প্রতিযোগিতায় যোগদান করছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…