Breaking News
 
cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য? Suvendu Adhikari and Samik Bhattacharya: সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু'জনে

 

Country

1 year ago

S Jaishankar: হাতির পিঠে চেপে কাজিরাঙা ঘুরলেন জয়শঙ্কর, বললেন দারুণ অভিজ্ঞতা

S Jaishankar
S Jaishankar

 

কাজিরাঙা, ২৪ ফেব্রুয়ারি : হাতির পিঠে চেপে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার সকালে কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ৪৫টি দেশের মিশন প্রধান এবং রাষ্ট্রদূতদের সঙ্গে কাজিরাঙা জাতীয় উদ্যানে ঘুরে দেখেন।

পরে জয়শঙ্কর বলেছেন, এটা দারুণ অভিজ্ঞতা ছিল। জয়শঙ্করের কথায়, "আমরা গন্ডার, জল মহিষ এবং হরিণের খুব কাছাকাছি গিয়েছিলাম। জর্জিয়ার রাষ্ট্রদূত বলেছেন, এই মাসে, তাঁরা মহাকুম্ভে গিয়েছিলেন এবং তারপরে এখানেও এসেছেন। এটা তাঁর জন্য খুব ভালো অভিজ্ঞতা ছিল। আমি খুব খুশি যে, এখানে প্রচুর পর্যটক আসছেন। আমরা এখানে অসমের সুবিধার জন্য আছি এবং আমরা অসম ও উত্তর-পূর্বের রাজ্যগুলিকে একটি উচ্চতর প্রোফাইল দিতে চাই, যাতে আরও বেশি আন্তর্জাতিক পর্যটক এবং বিনিয়োগকারীরা এখানে আসেন। এই বছর কাজিরাঙা ইতিমধ্যে ৩ লক্ষ পর্যটকের সীমা অতিক্রম করেছে, যা একটি খুব ভাল প্রবণতা।"

You might also like!