Country

1 hour ago

Women's Day 2026: প্রতিটি ক্ষেত্রে দেশকে গৌরবান্বিত করছেন মেয়েরা, অনুপ্রিয়া প্যাটেল

Union Minister Anupriya Patel
Union Minister Anupriya Patel

 

নয়াদিল্লি, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে মেয়েদের কুর্নিশ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে দেশকে গৌরবান্বিত করছেন মেয়েরা। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, "আন্তর্জাতিক নারী দিবসে দেশের সকল নারীকে আন্তরিক অভিনন্দন। বর্তমান সরকার দেশের নারীদের জন্য একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।" অনুপ্রিয়া বলেন, "আজ দেশের রাজধানীতে শক্তি পদযাত্রার আয়োজন করা হচ্ছে। দেশ ও বিশ্বের কাছে বার্তা হল যে, এখন ভারতের নারীরা কেবল উন্নয়নের সুবিধাভোগী হতে চান না, বরং তারা উন্নয়নের পথিকৃৎ হতে চান। এখন ভারতের নারীরা প্রতিটি ক্ষেত্রে দেশকে গর্বিত করছেন। আমাদের দেশের নারী শক্তির উপর পূর্ণ আস্থা আছে।"

You might also like!