Country

1 hour ago

Kedarnath Temple: প্রতীক্ষার অবসান, বুধেই পুণ্যার্থীদের জন্য খুলবে কেদারনাথ মন্দির

Kedarnath Temple
Kedarnath Temple

 

রুদ্রপ্রয়াগ, ২১ এপ্রিল : দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হতে চলেছে। বুধবার, ২২ এপ্রিল পুণ্যার্থীদের জন্য খুলবে কেদারনাথ মন্দির। ফুল দিয়ে অপরূপ সৌন্দর্য্যে সাজিয়ে তোলা হচ্ছে কেদারনাথ মন্দির। জেলা প্রশাসন জানিয়েছে, কেদারনাথ মন্দির খোলার প্রস্তুতি শুরু হয়েছে। যাত্রার জন্য সমস্ত আয়োজনও সম্পন্ন করা হয়েছে। কেদারনাথ মন্দির ফুল দিয়ে সাজানোর কাজ শুরু হয়েছে।

অন্যদিকে, চামোলি জেলায় অবস্থিত বদ্রীনাথ ধামের দ্বার ২৩ এপ্রিল ভক্তদের জন্য খুলবে। নির্বিঘ্ন ও নিরাপদ তীর্থযাত্রা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসন ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে চারধাম যাত্রা, অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে খুলে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির। এই দুই মন্দির খোলার মধ্য দিয়ে শুরু হয় চারধাম যাত্রা।

You might also like!